মেসেজিং প্লাটফর্মগুলোর মধ্যে বর্তমানে অন্যতম জনপ্রিয় একটি প্লাটফর্ম। ক্রমেই এর ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে। হিসেব অনুযায়ী, ২০১৩ সালের এপ্রিল মাসে এর ব্যবহারকারীর সংখ্যা ২০০ মিলিয়ন হয়ে থাকলেও বর্তমান সময়ের মাঝেই তা বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে প্রায় ৪৩০ মিলিয়নের কাছাকাছি। প্রতিনিয়ত নতুন নতুন চমৎকার সব সুবিধা প্রদান করেই এই প্লাটফর্মটি তাদের জনপ্রিয়তা ধরে রাখছে। WhatsApp এর প্রতিদ্বন্দ্বীদের সহজেই টেক্কা দিয়ার ক্ষমতা রাখলেও একটা ছোট্ট দিকে কিছুটা কমতি আছে এই জনপ্রিয় প্লাটফর্মটির; WhatsApp অফিশিয়ালি এখনও মাল্টিপল অ্যাকাউন্ট সাপোর্ট করেনা। তবে, আপনার যদি একান্তই প্রয়োজন হয় তখন কী করবেন? চিন্তিত হবার কারণ নেই। চলুন, দেখে নেয়া যাক কীভাবে একই মোবাইলে আপনি একই সাথে দুটি WhatsApp এর অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন।
যা যা লাগবেঃ
- একটি Whatsapp সমর্থিত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম বিশিষ্ট স্মার্টফোন
- OGWhatsapp সফটওয়্যারের একটি .apk ফাইল। এই ফাইলটি আপনি প্লে-স্টোরে পাবেন না, এর অফিশিয়াল সাইট থেকে ডাউনলোড করে নিন।
মনে রাখবেনঃ OGWhatsapp ফাইলটি ডাউনলোড করেই ইন্সটল করবেন না।
এবার চলুন, কার্যক্রম শুরু করা যাক।
যেভাবে করবেনঃ
১। প্রথমে আপনার Whatsapp এর মেসেজ গুলো ব্যাকআপ করে নিন।

২। আপনার স্মার্টফোনটি থেকে /sdcard/WhatsApp - ফোল্ডারটি কপি করে অন্য কোন লোকেশনে অথবা কম্পিউটারে কপি করে রাখুন।

৩। এবার Whatsapp অ্যাপ্লিকেশনটি আন-ইন্সটল করে দিন এবং আন-ইন্সটল করার পর /sdcard/WhatsApp ফোল্ডারটি স্মার্টফোন থেকে মুছে দিন।
৪। এরপর, প্লে স্টোর থেকে Whatsapp অ্যাপলিকেশনটি ইন্সটল করুন এবং রেজিস্টার করুন আপনার দ্বিতীয় নম্বরটি ব্যবহার করে যা আমরা OGWhatsapp-এ ব্যবহার করতে যাচ্ছি।
৫। Whatsapp অ্যাপের একটি ব্যকআপ নিন (Settings>Chat History>Backup)
৬। পুনরায় Whatsapp অ্যাপলিকেশনটি আন-ইন্সটল করুন কিন্তু এবার /sdcard/WhatsApp ফোল্ডারটি মুছবেন না।
৭। এবার আপনার স্মার্টফোনে থেকে থাকা /sdcard/WhatsApp ফোল্ডারটিকে /sdcard/OGWhatsApp নামে পরিবর্তন করুন।

৮। এবার পূর্বে ডাউনলোড করে রাখা OGWhatsApp অ্যাপলিকেশনটি ইন্সটল করুন এবং সেকেন্ডারী নম্বরটি (দ্বিতীয় নম্বর) দিয়ে রেজিঃ করুন।
৯। খেয়াল করুন, OGWhatsApp টি আপনার দ্বিতীয় নম্বর দিয়ে রেজিস্টার করা অ্যাকাউন্ট দিয়ে কোন সমস্যা ছাড়াই চলছে।
১০। এবার আমাদের ২ নম্বর ধাপের সেই কপি করে রাখা WhatsApp ফোল্ডারটি /sdcard/WhatsApp ফোল্ডারে পেস্ট করুন।
১১। WhatsApp অ্যাপলিকেশনটি প্লে-স্টোর থেকে ইন্সটল করুন এবং এরপর আপনার প্রাথমিক (পূর্বের অ্যাকাউন্ট) নম্বর দিয়ে রেজিঃ করুন।
১২। প্রাথমিক নম্বর দিয়ে রেজিঃ করার পর ব্যাকআপ রি-স্টোর করুন।
১৩। ব্যাস! প্রথম ধাপ অনুসরণ করার পূর্বে আপনার অ্যাকাউন্টটি যে অবস্থাতে ছিল তা সেই অবস্থাতেই আপনি ফিরে পাবেন এবং সাথে OGWhatsApp এর মাধ্যমে আপনার দ্বিতীয় নম্বর থেকে খোলা অ্যাকাউন্টটিও পেয়ে যাবেন।
এই পদ্ধতির জন্য আপনার স্মার্টফোনটি 'রুটেড' হওয়ার কোন প্রয়োজন নেই। আশা করি, আপনার যদি দুটি WhatsApp অ্যাকাউন্ট ব্যবহার করার প্রয়োজন থেকে থাকে তবে এই টিউটোরিয়ালটি থেকে আপনি কিছুটা হলেও উপকৃত হবেন।
0 comments:
Post a Comment