( আফফি টেক )দেশের বাজারে হরেক রকম অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ছড়াছড়ি। কোন স্মার্টফোনটি কিনবেন – এমন সিদ্ধান্ত নিতে গিয়ে অনেকেই তাই দ্বিধায় পড়ে যান । আর তাইতো ক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করা নানা ফিচারের স্মার্টফোন নিয়ে নিয়মিতই পোস্ট প্রকাশ করছে প্রিয়টেক। এরই ধারাবাহিকতায় প্রিয়টেক এবারে দেশীয় বাজারে থাকা স্বল্প বাজেটের সব কোয়াডকোর স্মার্টফোনের নানা তথ্য পাঠকের সামনে তুলে ধরার উদ্যোগ নিয়েছে । প্রিয়টেকের ধারাবাহিক এই আয়োজনের প্রথম পর্বে আজ থাকছে ১০,০০০ টাকা দামের মধ্যে থাকা সিম্ফোনীর কোয়াডকোর স্মার্টফোনসমূহের ফিচার ও অন্যান্য তথ্য নিয়ে বিশ্লেষণধর্মী পোস্ট।
বর্তমানে ১০,০০০ টাকা দামের মধ্যে সিম্ফোনীর কোয়াডকোর স্মার্টফোন রয়েছে মোট ৫ টি। এগুলো হলো:
- Xplorer W68Q
- Xplorer W69Q
- Xplorer W70Q
- Xplorer W91
- Xplorer W95
প্রিয় পাঠক, চলুন তাহলে এবারে দেখে নেওয়া যাক কী কী থাকছে সিম্ফোনীর এসব কোয়াডকোর স্মার্টফোনে-
Xplorer W68Q : অ্যান্ড্রয়েড ৪.২.২ জেলিবিন অপারেটিং সিস্টেমের এই স্মার্টফোনটিতে রয়েছে ৪ ইঞ্চির আইপিএস ডিসপ্লে, ৫১২ মেগাবাইটের র্যাম, ৪ গিগাবাইটের ইন্টারনাল মেমোরী ও ৩২ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল মেমোরী কার্ড ব্যবহারের সুবিধা। ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসরের এই ফোনে জিপিউ হিসেবে রয়েছে মালি ৪০০। এছাড়া এই ফোনে রয়েছে ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ০.৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ও ১,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারী। এই ফোনটির ব্যাটারীর টকটাইম ৩.৫ ঘন্টা ও স্ট্যান্ডবাই টাইম ৪০০ ঘন্টা। এছাড়া এর ক্যামেরায় রয়েছে ফ্ল্যাশলাইট ও ৪X পর্যন্ত জুম সুবিধা। উল্লেখ্য, Xplorer W68Q স্মার্টফোনটিতে জি-সেন্সর, লাইট সেন্সর, প্রক্সিমিটি ও অ্যাক্সিলেরোমিটারের মতো প্রয়োজনীয় প্রায় সকল সেন্সরই রয়েছে।
মূল্যঃ কোয়াডকোর প্রসেসরের এই স্মার্টফোনটির বর্তমান বাজারমূল্য ৬,৬৪০ টাকা ।
Xplorer W68Q এর উল্লেখযোগ্য ফিচারসমূহঃ
| অপারেটিং সিস্টেমঃ | অ্যান্ড্রয়েড ৪.২.২ জেলিবিন |
| ডিসপ্লেঃ | ৪ ইঞ্চি, আইপিএস ডিসপ্লে |
| র্যামঃ | ৫১২ মেগাবাইট |
| স্টোরেজঃ |
৪ গিগাবাইটের ইন্টারনাল, ৩২ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল কার্ড সাপোর্ট
|
| প্রসেসরঃ | ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর |
| জিপিউঃ | মালি ৪০০ |
| ক্যামেরাঃ |
৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ০.৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
|
| কানেকটিভিটিঃ |
থ্রিজি, ওয়াইফাই, ওয়াইফাই হটস্পট, জিপিএস
|
| ব্যাটারীঃ | ১,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারী। |
Xplorer W69Q : দেশের বাজারে প্রতিনিয়তই নিত্যনতুন সব অ্যান্ড্রয়েড স্মার্টফোনের দেখা মিললেও এসব ফোনের অধিকাংশরই অপারেটিং সিস্টেম খানিকটা পুরনো অ্যান্ড্রয়েড ৪.২.২ জেলিবিন হওয়ায় অনেক ক্রেতাই হয়তো অপেক্ষায় ছিলেন অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট চালিত স্মার্টফোনের । আগ্রহী ক্রেতাদের কথা মাথায় রেখে দেশীয় প্রতিষ্ঠান সিম্ফোনী এবারে বাজারে এনেছে স্বল্পমূল্যের একটি কোয়াডকোর স্মার্টফোন, যাতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট ।
Xplorer W69Q মডেলের এই স্মার্টফোনটিতে রয়েছে ৪ ইঞ্চির আইপিএস ডিসপ্লে, ৫১২ মেগাবাইটের র্যাম, ৪ গিগাবাইটের ইন্টারনাল মেমোরী ও ৩২ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল মেমোরী কার্ড ব্যবহারের সুবিধা। ১.২ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসরের এই ফোনে জিপিউ হিসেবে রয়েছে মালি ৪০০। এছাড়া এই ফোনে রয়েছে ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ০.৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ও ১,৬০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারী। এই ফোনটির ব্যাটারীর টকটাইম ৪ ঘন্টা ও স্ট্যান্ডবাই টাইম ৩০০ ঘন্টা। এছাড়া এর ক্যামেরায় রয়েছে ফ্ল্যাশলাইট ও ৪X পর্যন্ত জুম সুবিধা। উল্লেখ্য, Xplorer W69Q স্মার্টফোনটিতে জি-সেন্সর, লাইট সেন্সর, প্রক্সিমিটি ও অ্যাক্সিলেরোমিটারের মতো প্রয়োজনীয় প্রায় সকল সেন্সরই রয়েছে।
মূল্যঃ এন্ট্রি লেভেলের এই স্মার্টফোনটির মূল্য ৭,৯৫০ টাকা নির্ধারণ করেছে সিম্ফোনী কর্তৃপক্ষ।
Xplorer W69Q এর উল্লেখযোগ্য ফিচারসমূহঃ
| অপারেটিং সিস্টেমঃ | অ্যান্ড্রয়েড কিটক্যাট ৪.৪.২ |
| ডিসপ্লেঃ | ৪ ইঞ্চি, আইপিএস ডিসপ্লে |
| র্যামঃ | ৫১২ মেগাবাইট |
| স্টোরেজঃ |
৪ গিগাবাইটের ইন্টারনাল, ৩২ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল কার্ড সাপোর্ট
|
| প্রসেসরঃ | ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর |
| জিপিউঃ | মালি ৪০০ |
| ক্যামেরাঃ |
৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ০.৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
|
| কানেকটিভিটিঃ |
থ্রিজি, ওয়াইফাই, ওয়াইফাই হটস্পট, জিপিএস
|
| ব্যাটারীঃ | ১,৬০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারী। |
Xplorer W70Q : অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চালিত স্মার্টফোনের ক্রমবর্ধমান জনপ্রিয়তা সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই। প্রতিনিয়তই দেশের বাজারে আসছে নিত্যনতুন মডেলের সব স্মার্টফোন। স্বল্পমূল্যের স্মার্টফোন আনতে গিয়ে অধিকাংশ কোম্পানীই গতানুগতিক ধারার সব স্মার্টফোন বাজারে এনে চলেছে। স্বলমূল্যের এসব স্মার্টফোনের ফিচারে যেমন নেই কোন অভিনবত্ব, তেমনি অধিকাংশ কোম্পানীরই নেই এসব ফোনের মানের দিকে নজর। সেই ধারায় এবারে যেনো খানিকটা পরিবর্তনের আভাস দিলো সিম্ফোনী। দেশের বাজারে তারা এবার মাত্র ৬,৬৯০ টাকায় এনেছে স্ন্যাপড্রাগন ২০০ চিপসেট, অ্যাড্রেনো ৩০৫ জিপিউ ও নানা উন্নত ফিচারসমৃদ্ধ নতুন স্মার্টফোন Xplorer W70Q !
ফোনটিতে রয়েছে ৪ ইঞ্চির আইপিএস ডিসপ্লে, যার রেজ্যুলেশন ৮০০x৪৮০ পিক্সেল। এই ফোনের স্ক্রীনের পিক্সেল ডেনসিটি হলো ২৩৪ পিপিআই। ১.২ গিগাহার্টজ কোয়াডকোর গতির এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ২০০ চিপসেট ব্যবহার করা হয়েছে। উল্লেখ্য, বাজারে থাকা ৯,০০০ টাকা দামের মধ্যের স্মার্টফোনসমূহের মধ্যে প্রায় সবগুলোতেই অপেক্ষাকৃত সস্তা ও নিম্নমানের মিডিয়াটেকের চিপসেট ব্যবহার করা হয়েছে। এদিক থেকে Xplorer W70Q যে অন্য সবার থেকে এগিয়ে এমনটা অনায়াসেই বলা যায়। এছাড়া বাজারের প্রায় সকল স্বল্পমূল্যের স্মার্টফোনে মালি-৪০০ জিপিউ ব্যবহৃত হলেও এই ফোনের জিপিউ ব্যবহারের ক্ষেত্রেও মুন্সিয়ানার পরিচয় দিয়েছে সিম্ফোনী। এতে শক্তিশালী অ্যাড্রেনো ৩০৫ জিপিউ ব্যবহার করা হয়েছে, যা ১০০০০ টাকার নিচের অন্য কোন ফোনের মধ্যেই নেই।
এই ফোনে রয়েছে ৫১২ মেগাবাইটের র্যাম, যার মধ্যে ৪০৪ মেগাবাইট ব্যবহারযোগ্য। ৪ গিগাবাইটের ইন্টারনাল মেমোরীর মধ্যে ১.২ গিগাবাইট রয়েছে অ্যাপ্লিকেশন ইন্সটলের জন্য আর ১ গিগাবাইট হলো ইন্টারনাল এসডি কার্ড হিসেবে ব্যবহারের জন্য। এছাড়া রয়েছে ৩২ গিগাবাইট পর্যন্ত এসডি কার্ড ব্যবহারের সুবিধা। এতে রয়েছে ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। ক্যামেরায় রয়েছে ফ্ল্যাশলাইট সুবিধা। এছাড়া এই ফোনে ০.৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও রয়েছে।
ব্যাটারী ব্যাকআপের জন্য এতে রয়েছে ১৫০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারী। এর ব্যাটারীর স্ট্যান্ডবাই টাইম ৪০০ ঘন্টা, আর টকটাইম ৩.৫ ঘন্টা। ব্যাটারীটা আরেকটু বেশি মিলিঅ্যাম্পিয়ারের হলে ভালো হতো। এক্সপ্লোরার ডব্লিউ৭০কিউ স্মার্টফোনটিতে জি-সেন্সর, লাইট সেন্সর, প্রক্সিমিটি, অ্যাক্সিলেরোমিটার (থ্রিডি) প্রভৃতি প্রায় সকল প্রয়োজনীয় সেন্সরই রয়েছে। আর অন্যান্য ফোনের মতো ডুয়েল সীম ব্যবহারের সুবিধা তো থাকছেই।
মূল্যঃ অপেক্ষাকৃত উন্নত কনফিগারেশনের Xplorer W70Q ফোনটির মূল্য কিন্তু ক্রেতাদের হাতের নাগালেই রেখেছে সিম্ফোনী কর্তৃপক্ষ। এই ফোনটি কিনতে ক্রেতাকে গুণতে হবে মাত্র ৬,৬৯০ টাকা !
একনজরে Xplorer W70Q স্মার্টফোনটির উল্লেখযোগ্য ফিচারসমূহঃ
| অপারেটিং সিস্টেমঃ | অ্যান্ড্রয়েড ৪.৩ জেলিবিন |
| ডিসপ্লেঃ | ৪ ইঞ্চি, আইপিএস ডিসপ্লে |
| র্যামঃ | ৫১২ মেগাবাইট |
| স্টোরেজঃ |
৪ গিগাবাইটের ইন্টারনাল, ৩২ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল কার্ড সাপোর্ট
|
| প্রসেসরঃ | ১.২ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর, কোয়ালকম স্ন্যাপড্রাগন ২০০ চিপসেট |
| জিপিউঃ | অ্যাড্রেনো ৩০৫ |
| ক্যামেরাঃ |
৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ০.৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
|
| কানেকটিভিটিঃ |
থ্রিজি, ওয়াইফাই, ওয়াইফাই হটস্পট, জিপিএস
|
| ব্যাটারীঃ | ১,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারী। |
আগ্রহীরা চাইলে Xplorer W70Q এর হ্যান্ডস-অন রিভিউ দেখে নিতে পারেন।
Xplorer W91: অ্যান্ড্রয়েড কিটক্যাট ৪.৪.২ অপারেটিং সিস্টেমের এই ফোনে রয়েছে ৪.৫ ইঞ্চির আইপিএস ডিসপ্লে । ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসরসমৃদ্ধ এই ফোনে জিউপিউ হিসেবে কিছুটা নিম্নমানের মালি ৪০০
জিপিউ ব্যবহার করা হয়েছে। আর এতে র্যাম দেওয়া হয়েছে ৫১২ মেগাবাইটের। এই ফোনের ক্যামেরায় রয়েছে ফ্ল্যাশলাইট ও ৪X পর্যন্ত জুম সুবিধা। এর ব্যাটারীর টকটাইম ৪ ঘন্টা ও স্ট্যান্ডবাই টাইম ৫০০ ঘন্টা। উল্লেখ্য, Xplorer W91 স্মার্টফোনটিতে জি-সেন্সর, লাইট সেন্সর, প্রক্সিমিটি ও অ্যাক্সিলেরোমিটারের মতো প্রয়োজনীয় প্রায় সকল সেন্সরই রয়েছে।
মূল্যঃ সিম্ফোনী কর্তৃপক্ষ Xplorer W91 ফোনটির মূল্য নির্ধারণ করেছে ৯,২৫০ টাকা
Xplorer W91 এর উল্লেখযোগ্য ফিচারসমূহঃ
| অপারেটিং সিস্টেমঃ | অ্যান্ড্রয়েড কিটক্যাট ৪.৪.২ |
| ডিসপ্লেঃ | ৪.৫ ইঞ্চি, আইপিএস ডিসপ্লে |
| র্যামঃ | ৫১২ মেগাবাইট |
| স্টোরেজঃ |
৪ গিগাবাইটের ইন্টারনাল, ৩২ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল কার্ড সাপোর্ট
|
| প্রসেসরঃ | ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর |
| জিপিউঃ | মালি ৪০০ |
| ক্যামেরাঃ |
৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ০.৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
|
| কানেকটিভিটিঃ |
থ্রিজি, ওয়াইফাই, ওয়াইফাই হটস্পট, জিপিএস
|
| ব্যাটারীঃ | ১,৬৫০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারী। |
এই ফোনের ক্যামেরায় রয়েছে ফ্ল্যাশলাইট ও ৪X পর্যন্ত জুম সুবিধা। এর ব্যাটারীর টকটাইম ৪ ঘন্টা ও স্ট্যান্ডবাই টাইম ৫০০ ঘন্টা। উল্লেখ্য, Xplorer W91 স্মার্টফোনটিতে জি-সেন্সর, লাইট সেন্সর, প্রক্সিমিটি ও অ্যাক্সিলেরোমিটারের মতো প্রয়োজনীয় প্রায় সকল সেন্সরই রয়েছে।
Xplorer W95 : অ্যান্ড্রয়েড কিটক্যাট ৪.৪.২ অপারেটিং সিস্টেমের Xplorer W95 স্মার্টফোনটিতে রয়েছে ৫ ইঞ্চির আইপিএস ডিসপ্লে, ৫১২ মেগাবাইটের র্যাম, ৪ গিগাবাইটের ইন্টারনাল মেমোরী ও ৩২ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাম মেমোরী কার্ড ব্যবহারের সুবিধা। ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসরের এই ফোনে জিপিউ হিসেবে রয়েছে মালি ৪০০। এছাড়া এই ফোনে রয়েছে ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ও ১,৮৫০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারী। এর ক্যামেরায় রয়েছে ফ্ল্যাশলাইট ও ৪X পর্যন্ত জুম সুবিধা। উল্লেখ্য, Xplorer W95 স্মার্টফোনটিতে জি-সেন্স, লাইট সেন্সর, প্রক্সিমিটি ও অ্যাক্সিলেরোমিটারের মতো প্রয়োজনীয় প্রায় সকল সেন্সরই রয়েছে। এসবের পাশাপাশি ডুয়েল সীম ব্যবহারের সুবিধা তো থাকছেই।
Xplorer W95 এর উল্লেখযোগ্য ফিচারসমূহঃ
| অপারেটিং সিস্টেমঃ | অ্যান্ড্রয়েড কিটক্যাট ৪.৪.২ |
| ডিসপ্লেঃ | ৫ ইঞ্চি, আইপিএস ডিসপ্লে |
| র্যামঃ | ৫১২ মেগাবাইট |
| স্টোরেজঃ |
৪ গিগাবাইটের ইন্টারনাল, ৩২ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল কার্ড সাপোর্ট
|
| প্রসেসরঃ | ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর |
| জিপিউঃ | মালি ৪০০ |
| ক্যামেরাঃ |
৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
|
| কানেকটিভিটিঃ |
থ্রিজি, ওয়াইফাই, ওয়াইফাই হটস্পট, জিপিএস
|
| ব্যাটারীঃ | ১,৮৫০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারী। |
এই ফোনটির ব্যাটারীর টকটাইম ৪ ঘন্টা ও স্ট্যান্ডবাই টাইম ৪০০ ঘন্টা। এছাড়া এর ক্যামেরায় রয়েছে ফ্ল্যাশলাইট ও ৪X পর্যন্ত জুম সুবিধা। উল্লেখ্য, Xplorer W95 স্মার্টফোনটিতে জি-সেন্সর, লাইট সেন্সর, প্রক্সিমিটি ও অ্যাক্সিলেরোমিটারের মতো প্রয়োজনীয় প্রায় সকল সেন্সরই রয়েছে। সিম্ফোনী কর্তৃপক্ষ Xplorer W95 ফোনটির মূল্য নির্ধারণ করেছে ৯,৯৯০ টাকা।
যারা স্বল্পমূল্যে অ্যান্ড্রয়েড কিটক্যাট অপারেটিং সিস্টেম নির্ভর স্মার্টফোন কিনতে চান তারা Xplorer W69Q অথবা Xplorer W91 কিংবা Xplorer W95 – এই তিনটি স্মার্টফোনের যেকোনো একটি বেছে নিতে পারেন। আর যারা উন্নত প্রসেসর, শক্তিশালী চিপসেট ও জিপিউ, স্বল্পমূল্য – সব দিক মিলিয়ে অনন্য এক স্মার্টফোন কিনতে চান, তাদের জন্য আদর্শ পছন্দ হতে পারে Xplorer W70Q । তবে র্যামের ব্যাপারে সিম্ফোনী বরাবরই একটু বেশিই কৃপণ। এসব ফোনের র্যাম খানিকটা বাড়িয়ে ১ গিগাবাইট করা হলে তা হয়তো অধিক জনপ্রিয়তা পেতো।
0 comments:
Post a Comment