(প্রিয় টেক) বর্তমানের এই ট্যাবলেট, ফ্যাবলেট এবং স্মার্ট ফোনের যুগে শখের ডিভাইসটি দিয়ে ফটোগ্রাফি করা যেন এক উন্মাদনায় পরিণত হয়েছে । এর মধ্যে আবার স্মার্ট ফোন ব্যবহারকারীর সংখ্যা বেশি হওয়ার কারণে স্মার্টফোনেই ফটোগ্রাফি করতে ভালবাসেন বেশিরভাগ মানুষ । স্মার্টফোন আছে কিন্তু ছবি তুলতে অপছন্দ করেন এমন লোক আসলে খুঁজে পাওয়া মুশকিল । ছবি স্মার্টফোনে তোলা হোক আর প্রফেশনাল ক্যামেরায়ই তোলা হোক, ফটোগ্রাফিতে “পোস্ট-প্রোসেসিং” বা “এডিটিং” একটি গুরুত্তপূর্ণ বিষয়। আর যদি সেটা হয় মোবাইল ফটোগ্রাফি, তাহলে এটি কতোটা গুরুত্তপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। অনেকেই আছেন যারা নির্দিষ্ট কিছু অ্যাপস এর মাধ্যমে শুধু ছবিকে খানিকটা ফিল্টারিং বা নামমাত্র এডিটিং করেই সন্তুষ্ট থাকেন। আবার অনেকেই আছেন যারা তাদের ছবিতে আনতে চান প্রফেশনালিজম এর ছোঁয়া। আর সেসব ব্যবহারকারীর জন্যই দরকার হয় এমন এক আল্টিমেট অ্যাপ যা তাদের প্রয়োজন মেটাতে সক্ষম । এখন সমস্যাটা হচ্ছে, আপনার সকল প্রকার প্রয়োজন মেটাতে সক্ষম এমন স্মার্টফোন অ্যাপ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। এই ক্ষেত্রে চমৎকার একটি উপায় হচ্ছে, একটি অ্যাপ এর উপর নির্ভর না থেকে একাধিক অ্যাপস (যাদের প্রতিটিই সুনির্দিষ্ট কাজে দক্ষ)-এর সাহায্য নেওয়া। তবে মাথায় রাখতে হবে যে, একাধিক অ্যাপ ব্যবহার করতে গিয়ে প্রতিবার ইমেজ ফাইলটি যেন খুব বেশি (প্রতি বার ২ বারের বেশি) সেইভ না করা হয়। কারণ এতে করে ছবিটি তার কোয়ালিটি হারাতে পারে । প্রফেশনাল মোবাইল ফটোগ্রাফির জন্য চমৎকার এবং শক্তিশালী কিছু অ্যান্ড্রয়েড অ্যাপ নিয়েই আমার এই ছোট্ট রিভিউটি প্রিয় টেক পাঠকদের জন্য তুলে ধরা হল।
অনেকটা উইন্ডোজ ৮-এর মতো দেখতে চমৎকার ইউজার ইন্টারফেসের এ অ্যাপসটির ফিচার এতটাই সমৃদ্ধ যে, এটিকেই আল্টিমেট অ্যাপ হিসাবে ব্যবহার করা যেতে পারে। ফটো এডিটর, ফটো গ্রিড এবং কলাজ মেকার, ড্রয়িং টুল এবং পিকচার আর্ট নেটওয়ার্ক এর সমন্বয়ের মাধ্যমে আপনি পাবেন বহুবিধ এডিটরের সুবিধা। সুবিধা গুলোর তালিকা নিচে তুলে ধরা হলঃ ফটো ম্যানিপুলেশন টুলের মধ্যে রয়েছে masks, collages, frames, borders, stickers, text effects, clip-art graphics, overlays, callouts, crop, rotate, color adjust এবং আরও অনেক। ইফেক্ট টুলের মধ্যে রয়েছে stenciler, cartoonizer, sketcher, Orton, Lomo, vintage, cross process, HDR, fattal, pencil, Holgaart, watercolor, contours, comic, neon, gouache, old paper, pastel, red eye remover, Popart, mirror, smart blur, face fix, color splash, paper effect এবং আরও অনেক। মজার ব্যাপার হল, এই ইফেক্টগুলো সবই ব্রাশ মুড এ সরাসরি প্রয়োগ করা যাবে। এর মাধ্যমে কোথায় কতটুকু ইফেক্ট ব্যবহার করতে হবে তা আপনি নিজে থেকেই নিয়ন্ত্রণ করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনের এডিটিং টুলের মধ্যে রয়েছে ইমেজ মাস্কিং টুল বা একাধিক লেয়ার ব্যবহারের সুবিধা, টেক্সট টুল এবং লেন্স ফ্লেয়ার। এছাড়াও অ্যাপটির মাধ্যমে সরাসরি ফটো তোলা এবং ইফেক্ট দেওয়ার পাশাপাশি থাকছে প্রিভিউ করার সুবিধা। অ্যাপটির নতুন সংযোজন হল PicsArt ড্রয়িং টুল, যার সাহায্যে আপনি আপনার ড্রয়িং এর সাথে সরাসরি ক্যামেরা দিয়ে ছবি তুলে অ্যাটাচ করতে পারবেন। শেষ করছি এর বিশাল নেটওয়ার্ক এর সাথে পরিচয় করিয়ে দিয়ে। এর মাধ্যমে আপনি সরাসরি আপনার পারসোনাল অ্যাকাউন্টে বা অন্যান্য ব্যবহারকারীদের সঙ্গে ফটো শেয়ার তো করতে পারবেনই, এমনকি এসএমএস এবং ই-মেইল এর মাধ্যমেও ফটো শেয়ার করতে পারবেন। সাইটটি প্রতি সপ্তাহে ফ্রি কন্টেস্টেরও আয়োজন করে থাকে । এছাড়াও অ্যাভিয়ারি ইনকর্পোরেশন এরPhoto Editor by Aviary এবং অটোডেস্ক ইনকর্পোরেশনের Pixlr Express - photo editing , PicsArt - Photo Studio এর মতো অতোটা কার্যকরী না হলেও কাছাকছি মানের ফলাফল দিতে সক্ষম। অ্যাপটির সর্বশেষ সংস্করণ: ৩.১৫.১ লাস্ট আপডেট: December 25, 2013 সাইজ: ডিভাইস অনুযায়ী পরিবর্তনশীল মূল্য: ফ্রি
এই অ্যাপটির কার্যকরী ফিচারসমৃদ্ধ টুলবক্স আপনার চাহিদার সঙ্গে মানিয়ে নিবে নিমিষেই। কিন্তু এর HDR Scape টুলের যথাযথ ব্যবহারই হচ্ছে এর সবচাইতে বড় সুবিধা এবং সবচেয়ে শক্তিশালি ফিচার । যাই হোক, অনেকে আছেন যারা এই টুলটির অতিরিক্ত ব্যবহারের মাধ্যমে তাদের ছবিগুলোকে পুরোপুরি নষ্ট করে ফেলেন যেখানে এর টোনকে দক্ষ ভাবে নিয়ন্ত্রণ করার মাধ্যমে কিছুটা কমিয়ে দিলে এটি একটি পারফেক্ট রেজাল্ট দিতে সক্ষম। সবচেয়ে ভালো কিছু HDR প্রসেসিং অ্যাপগুলোর HDR Scape টুল এর মধ্যে Snapspeed এর HDR Scape টুলটি সবচেয়ে কার্যকরী। এর অন্যান্য টুলের মধ্যে এর Details adjustment টুলটিও বেশ কার্যকরী, যদি না আপনি আপনার ফটোকে আরও একটু শার্পেন ইফেক্ট দিতে চান। অন্য ফিচারগুলোও কাজে আসতে পারে যদি আপনি খুব বেশি সিনেমেটিক ইফেক্ট ব্যবহার করতে পছন্দ করেন। সর্বশেষ সংস্করণ: ১.৬.০ লাস্ট আপডেট: October 29, 2013 সাইজ: 24MB যে অ্যান্ড্রয়েড সংস্করণে চলবে: 4.0 and UP মূল্য: ফ্রি
যে কোনো ফটোকে VSCO Cam এ ইমপোর্ট করার একমাত্র কারণ হলো, একে আরো আরও বেশি সিনেমেটিক করে তোলা। এর অসাধারণ ফিল্ম ফিল্টারের বিশাল কালেকশনের (কিছু আবার কিনে নেওয়া যায়) মাধ্যমে আপনিও আপনার ফটোগ্রাফে নিয়ে আসতে পারেন প্রফেশনালিজমের ছোঁয়া। অন্য যেকোনও ফিল্ম ফিল্টার এর তুলনায় এর ফিল্টারগুলো অধিক দৃঢ়, তাই ফটোগুলোর রেজুলেশনও থাকে অক্ষুণ্ণ । এছাড়াও এর ইফেক্টিভ টুল ভাণ্ডারের মাধ্যমে আপনি আপনার ফটোগুলোকে পছন্দমত অ্যাডজাস্ট করতে পারেন। এছাড়াও এর রয়েছে নিজস্ব ফটো গ্রিড, যেখানে ইচ্ছে মত ফটো আপলোড এবং শেয়ার করা যায় । সর্বশেষ সংস্করণ: 2.0.2 লাস্ট আপডেট: December 19, 2013 সাইজ: 19MB যে অ্যান্ড্রয়েড সংস্করণে সাপোর্ট করবে: 4.0 and UP মূল্য: ফ্রি একটা কথা না বললেই নয়, এই অ্যাপটির কার্যকারিতা ইতোমধ্যেই প্রফেশনাল ফটোগ্রাফার, ইন্টেরিওর ডিজাইনার এবং অন্যান্য প্রফেশনালদের নজর কাড়তে সক্ষম হয়েছে।
July 7, 2014
Subscribe to:
Post Comments (Atom)
Translate My Blog
জনপ্রিয় পোস্টসমূহ
-
আজকের টিউটোরিয়ালের মাধ্যমে আমরা জানতে পারব কীভাবে swap এবং init.d সাপোর্টের মাধ্যমে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম বিশিষ্ট স্ম...
-
( আফফি টেক) নানা কারনে আমাদের ফোনে বিশেষ করে ফোনের স্ক্রিনে স্ক্র্যাচ পড়তে পারে। আমাদের পকেটে ফোনের পাশাপাশি আরও নানা কিছু থাকত...
-
শুনলাম সরকার কিছু দিন আগে "ঘরে বসে বড়লোক" নামে আউটসোর্সিংকে সবার কাছে পৌছে দিয়ে সকলকে স্বাবলম্বী করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছ...
-
সাধারনত অ্যান্ড্রয়েডের আসল ভার্সনের প্রকাশের পূর্বে বেশ কিছু আপডেট দেখা যায়। এইসব আপডেটগুলো মূলত অপারেটিং সিস্টেমে চলার আগে...
-
( আফফি টেক ) দেশের বাজারে হরেক রকম অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ছড়াছড়ি। কোন স্মার্টফোনটি কিনবেন – এমন সিদ্ধান্ত নিতে গিয়ে অনেকেই ...
বিভাগ
- অ্যান্ড্রয়েড (4)
- অ্যান্ড্রয়েড অ্যাপস (1)
- অ্যান্ড্রয়েড স্মার্টফোন (6)
- ইউটিউব (1)
- উইন্ডোজ (1)
- প্রযুক্তি ধারণা (1)
- ফেসবুক (1)
- ফ্রীল্যান্সিং (1)
- মোবাইল ফটোগ্রাফি (1)
Blog Archive
-
▼
2014
(17)
-
▼
July
(9)
- অ্যান্ড্রয়েড স্মার্টফোনের র্যাম বৃদ্ধি করার প্রক্...
- ফ্রীল্যান্সিং এ বাংলাদেশের অবস্থা !
- ভবিষ্যৎ প্রযুক্তি এবং আমাদের ধারণা
- ২০১৩ সালের সেরা ১০ অ্যান্ড্রয়েড অ্যাপস
- প্রফেশনাল মোবাইল ফটোগ্রাফির প্রয়োজনীয় ৩টি অ্যাপস
- রিভিউঃ অ্যান্ড্র্য়েড 4.4 কিটক্যাট- নতুন ১০ টি উল্ল...
- স্বল্পমূল্যের কোয়াডকোর স্মার্টফোনসমূহ
- দূর করুন আপনার ফোনের স্ক্র্যাচ
- একই মোবাইলে দুটি WhatsApp অ্যাকাউন্ট ব্যবহার করবেন...
-
▼
July
(9)
Powered by Blogger.
0 comments:
Post a Comment