(প্রিয় টেক) সম্প্রতি প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল, তাদের ওয়েবসাইটে ২০১৩ সালের সেরা ১০ অ্যান্ড্রয়েড অ্যাপস এর একটি তালিকা প্রকাশ করেছে। সে তালিকা মতে অ্যাপগুলোর সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হল প্রিয় টেকের পাঠকদের জন্যে-
1. Duolingo
এটি একটি ভাষা শেখার অ্যাপ। অ্যাপটির হাইলি কাস্টমাইজ্যাবল শিক্ষা কার্যক্রম এর মাধ্যমে আপনি শিখে ফেলতে পারবেন আপনার পছন্দের ভাষা। শুধু তাই নয় এই অ্যাপ আপনাকে আপনার লক্ষ্যে পৌছানোর পাশাপাশি এর জন্যে আপনাকে পুরষ্কৃতও করবে। আপাতত এটি আপনাকে English, Spanish, French, German, Italian and Portuguese এই ৬ টি ভাষা শিখতে সাহায্য করবে। মজার ব্যাপার হল অ্যাপটি এত সব সুবিধা দেওয়ার পরও কখনোই আপনার কাছে টাকা চাইবে না। যারা এই ভাষা গুলো শিখতে চাচ্ছেন তারা নামিয়ে নিতে পারেন দারুন কার্যকর এই অ্যাপস টি।
মূল্যঃ ফ্রি

2. Pocket Casts
এটি আসলে একটি "podcast" প্রস্তুত করার অ্যাপ। podcast হচ্ছে একটি ডিজিটাল মাধ্যম যা আপনার অডিও, ভিডিও, পিডিএফ প্রভৃতির সিরিজ একসাথে মিলে তৈরি হয়। আর এই অ্যাপটির কাজ হল আপনার এই podcast কে প্রতিনিয়ত হালনাগাদ করে রাখা। আপনি যদি কোন ওয়েবসাইট এ subscribe করে থাকেন তাহলে আপনাকে আর বার বার ওই পেজের আপডেট চেক করতে হবে না। pocket cast আপনার জন্য আপডেটগুলো অটোমেটিক download করে রাখবে। শুধু তাই নয়, আপনি আপনার যে কোন অ্যান্ড্রয়েড ডিভাইসের মাধ্যমে আপনার podcast গুলো কে সিঙ্ক করে রাখতে পারবেন। এর কাস্টমাইজেবল অডিও প্লেব্যাক সিস্টেম এর মাধ্যমে আপনি আপনার ইচ্ছে মত প্লেব্যাকের গতি নির্ধারন করে দিতে পারবেন। এছাড়াও "featured" এবং "popular" মেনুর মাধ্যমে আপনার সুবিধামত podcast নির্বাচন করতে পারবেন।
মূল্যঃ ৩.৯৯ ডলার
3. Evernote
২০১৩ এর আরেকটি জনপ্রিয় অ্যাপস হল "Evernote"। এটি মূলত একটি আধুনিক নোটপ্যাড। তবে আপনি যদি এটিকে শুধু একটি "নোটপ্যাড" ভাবেন তাহলে ভুল করছেন। এটি দৈনন্দিন কাজ কর্ম মনে রাখার ক্ষেত্রে এতটাই কার্যকরি একটি অ্যাপ যে এটিকে এখন শুধু অ্যাপ না বলে বরং প্রোডাক্টিভিটি অ্যাপ বলাটাই শ্রেয়। এটি আপনাকে শুধু নোট লিখে মনে রাখতেই সাহায্য করবে না, এর মাধ্যমে আপনি ছবি তুলতে পারবেন, অডিও রেকর্ডিং এবং সেটিকে ট্যাগ করতে পারবেন যাতে পরবর্তিতে আপনার কন্টেন্টকে সার্চ করে বের করতে সুবিধা হয়। এটা এতটাই বিশাল যে "Evernote" কতৃপক্ষ এটিকে আয়ত্ত আনার জন্য beginner's guide চালু করেছে, ইচ্ছে করলে আপনিও ঢু মারতে পারেন সাইটটি তে।
মূল্যঃ ফ্রি

এটি একটি ফটো এডিটিং অ্যাপ। ফিল্টারিং সুবিধার পাশাপাশি এর মাধ্যমে আপনি কালার নিয়ন্ত্রণ করতে পারবেন, ব্লার ইমেজ তৈরি করতে পারবেন, লেয়ার এর মাধ্যমে এডিটিং এর সুবিধা তো আছেইই। এছাড়াও স্টিকার হিসেবে একটা ফটোকে আরেকটার উপর ব্যবহার করতে পারবেন। মাত্র 7.2 Mb এর চমৎকার এ অ্যাপস টি নামিয়ে নিতে পারেন এক্ষুনি।
মূল্যঃ ফ্রি
২০১৩ সালে আইওএস ৭ রিলিজের পর এটির চমৎকার ডিজাইনের কাস্টমাইজেবল হোম স্ক্রীন আলোচনার কেন্দ্র বিন্দুতে চলে আসে, যা অ্যান্ড্রয়েডকে একধাপ নিচে নামিয়ে দেয়। তবে "Nova Launcher", যার ডিজাইনিং উৎকর্ষতা আইওএস ৭ এর উৎকর্ষতাকে ছুয়ে গেছে। কাস্টমাইজেবল "Nova Launcher" এর মাধ্যমে আপনি পারবেন আপনার অ্যান্ড্রয়েডকে এক অন্য উচ্চতায় নিয়ে যেতে। যদিও আপনার মানিব্যাগ তাতে রাজি নাও থাকতে পারে।
মূল্যঃ ৪ ডলার
6. doubleTwist
"Double Twist" একটি চমৎকার সিঙ্ক্রোনাইজিং অ্যাপ। এর মাধ্যমে আপনি আপনার উইন্ডোজ, অ্যাপল এর ম্যাক ওএস চালিত কম্পিউটার এবং আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মধ্যে মিডিয়া ফাইল তথা অডিও, ভিডিও সিঙ্ক্রোনাইজ করতে পারবেন। এর রয়েছে অত্যন্ত শক্তিশালী "doubleTwist" মিডিয়া প্লেয়ার। যার মাধ্যমে একই সাথে একাধিক অডিও, ভিডিও এবং "Podcast" শুনতে পারবেন!! একটি কথা না বললেই নয়, এর "cover-centric" ডিজাইন অসম্ভব সুন্দর।
মূল্যঃ ফ্রি
এখন যেই অ্যাপস সম্পর্কে বলব, তা একটি ওয়েব ব্রাউজিং অ্যাপস। অন্যান্য জনপ্রিয় ওয়েব অ্যাপস যেখানে ব্রাউজিং এর উপর বেশি গুরুত্ত দেয় সেখানে "Reddit Is Fun" অ্যাপটির মুখ্য উদ্দেশ্য হল পোস্টিং এবং কমেন্টিং । এটি ব্যবহার করা খুবই সহজ। প্রতিনিয়ত বাগ ফিক্স করার মাধ্যমে যে পরিমান উন্নতি এটি করছে তাতে নিঃসন্দেহে এটি সবচেয়ে জনপ্রিয় অ্যাপে পরিনত হবে, এখন এটা শুধুমাত্র সময়ের ব্যাপার।
মূল্যঃ ফ্রি
8. Feedly
এই অ্যাপস টি মূলত তাদের জন্য যারা ওয়েবসাইট এ পড়শোনা করতে ভালবাসেন, এবং একই সাথে বিভিন্ন রকমের নিউজ, বিভিন্ন ওয়েব সাইট থেকে পড়তে ভালবাসেন। চোখ বন্ধ করে নামিয়ে নিতে পারেন অ্যাপটি। ইমেজ এর উপর খুবই নিখুত ভাবে ফোকাস করে অ্যাপটি ডিজাইন করা হয়েছে। শুধু তাই নয় এর সাথে এতে অন্তর্ভুক্ত করা হয়েছে "Evernote", "Instapaper" এবং "Pocket" এর মত চমৎকার সব অ্যাপস।
মূল্যঃ ফ্রি
9. Sleepbot
যদি বাস্তব জীবনের সাথে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্ট এর চমৎকার সমন্বয় উপলদ্ধি করতে চান তাহলে দেরি না করে নামিয়ে ফেলুন "Sleepbot" অ্যাপটি। এটিকে আপনি শুধুই টাইম লগ হিসাবে না কি খুব শক্তিশালী sleep tracker হিসাবে ইউজ করতে চান, এটা আপনার উপর। কিন্তু যে হিসেবেই ব্যবহার করেন না কেন প্রতিটা সার্ভিসই আপনাকে অভিভূত করবে। যদি চান আপনার ঘুমানোর অভ্যাস পরিবর্তন করতে তাহলে এই অ্যাপস টির কোন বিকল্প নেই। আশ্চর্য হলেও সত্য, এটি আপনার ঘুমের মধ্যে আপনার নড়াচড়া করার আওয়াজ এর লেভেল ট্র্যাক করে সেই অনুযায়ী আপনাকে সকালে উষ্ণ অভ্যর্থনা জানাবে !!!
মূল্যঃ ফ্রি
10. Aereo
মুলত অ্যাপস টি তৈরি করা হয়েছে যাতে করে অ্যান্ড্রয়েড ডিভাইসে ক্লাউড কম্পিউটিং সুবিধা ভোগ করা যায়। এর মাধ্যমে ২০ ঘণ্টার টেলিভিশন শো আপনি ক্লাউড এ সেইভ করে রাখতে পারবেন। এটি এখন বেটা ভার্শন হিসেবে চালু রয়েছে। দুঃখের বিষয় হচ্ছে, বাংলাদেশে তো নয়ইই, এমন কি আমেরিকারও মাত্র গুটি কয়েক স্থানে এর সার্ভিস টি চালু রয়েছে।
মুল্যঃ ফ্রি ট্রায়ালের পর প্রতি মাসে ৮ ডলার করে সাবস্ক্রিপশন ফি।
0 comments:
Post a Comment