আপনি কি জানেন আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি অন্যান্য স্মার্টফোনের চেয়ে আলাদা কেন? কারণটি খুব সহজ, আপনি ইচ্ছে মত স্মার্টফোনে উইজেট ব্যবহার করতে পারবেন। হোম স্ক্রীন ও লক স্ক্রীনে আপনি আপনার পছন্দমত রিয়েল টাইম ইনফরমেশন অ্যাকসেস করার জন্য উইজেট বসাতে পারবেন। তার চেয়েও বড় কথা, উইজেট গুলো খুব আকর্ষণীয়। নিচে কয়েকটি চমৎকার ও কাজের উইজেটের তালিকা দেয়া হল:




ক্লক ও ওয়েদার উইজেট
উইজেট টির নাম "Beautiful Widgets"। গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে ইনস্টল করা যাবে। তবে উইজেটটির ফন্ট ও ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তনের সুবিধা পেতে আপনাকে মাত্র ১.৯৯ ডলার খরচ করতে হবে।
অ্যানিমেটেড অ্যনালগ ক্লক
উইজেটটির নাম অ্যানিমেটেড অ্যানালগ ক্লক উইজেট। আপনার দেয়াল ঘড়ির মতই কাজ করবে এই উইজেট টি।ওয়েদার উইজেট
উইজেটটির নাম "1 Weather"। এরকম ফুল ফিচারড ওয়েদার উইজেট পাওয়া কষ্টসাধ্য। তবে এই উইজেটটি আপনার প্রয়োজন মেটাতে সক্ষম এবং এটি ইনস্টল করা যাবে বিনামূল্যে।
খবরের উইজেট
Scrollable News Widget নামের এই উইজেটের মাধ্যমে আপনি সার্বক্ষণিক আপনার পছন্দমত সাইটের নিউজ আপডেট জানতে সক্ষম হবেন। স্মার্টফোনের হোম স্ক্রীনে প্রদর্শিত হবে এই নিউজ আপডেট।
নোট নেয়ার উইজেট
অ্যাপটি গুগলের নিজস্ব নোট টেকিং অ্যাপ। যা আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য একটি চমৎকার উইজেট অফার করছে। এর মাধ্যমে আপনি নোট নেয়া, সংরক্ষণ করা, ছবি সংরক্ষন করা ইত্যাদি সুবিধা পাবেন। অ্যাপটির নাম Google Keep.
0 comments:
Post a Comment